সরাইল থানার ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসির সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে প্রধান আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রুমিন ফারহানার এ সংক্রান্ত একটি লিখিত বক্তব্য সাংবাদিকদের কাছে সরবরাহ করেছেন তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন।
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০